রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

প্রথম পাতা » খেলাধুলা » রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

রানবন্যার বিপিএলে রান পেল না ঢাকা ক্যাপিটালস। দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সের বোলিং তোপে দাঁড়াতেই পারল না ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস।

চার ম্যাচ খেলে চারটিতেই জয় পাওয়া রংপুর রাইডার্স এদিন টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায়। হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা ঢাকার শুরুটা একদম মন্দ হয়নি। লিটনের বদলে এদিন ওপেন করতে নামেন হাবিবুর রহমান সোহান। তার সঙ্গী গতকালই যোগ দেয়া জেসন রয়। এই জুটি ৩ ওভারে ২৮ রান তোলে। ১২ বলে ১৪ রান করে সোহান আকিফ জাভেদের বলে বোল্ড হন।

ভালোই খেলছিলেন জেসন রয়। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ঢাকার এই ইংলিশ রিক্রুটকে ফেরান শেখ মেহেদী। ১২ বলে ১৮ রান করে তিনিও বোল্ড হন। ঢাকার সংগ্রহ তখন ৬ ওভারে ৫৪ রান। ওয়ান ডাউনে নামা তানজিদ তামিমও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ১৬ বলে ২০ রান করে তিনিও বিদায় নেন। আর সেই সঙ্গে মড়ক লাগে ঢাকার ইনিংসে।

দলীয় ৭০ রানে সাব্বির রহমানকে (২) ফেরান খুশদিল, পরের বলে থিসারা পেরেরাকেও শিকার করেন তিনি।

ওপেনিং ছেড়ে চার নম্বরে নেমেও বাজে ফর্মকে পাশ কাটাতে পারেননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার শিকারে পরিণত হন তিনি। ঢাকার স্কোরকার্ডে তখন ৭৪ রানে ৫ উইকেট।

মোসাদ্দেক ও আলাউদ্দিন বাবু বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু দলীয় ৯৭ রানে মোসাদ্দেক (১২) এবং ৯৮ রানে (০) আমির হামজা বিদায় নেন। ১০৫ রানে আলাউদ্দিন বাবুকে (১৬) নাহিদ রানা এবং ১১১ রানে মুস্তাফিজুর রহমানকে (১) আকিফ জাভেদ ফেরালে অলআউট হয় ঢাকা।

নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। কুশদিল শাহ ও আকিফ জাভেদ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী, ইফতিখার এবং কামরুল একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস
৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ