মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২ এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে দেখা যায়, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

বাংলাদেশ সময়: ১১:০০:৪৮   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের
মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস নিয়ে গভীর সংকটের তথ্য দিল বিশ্ব জ্বালানি সংস্থা
ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ