হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঢাকা পোস্টকে খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন। এছাড়া একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১:০৫:০৪   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ