কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য: সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য: সিনিয়র সচিব
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য: সিনিয়র সচিব

জনগণের ওপর কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ। তিনি বলেন, আমরা শাসক নই আমরা উন্নয়নের কাজে নেতৃত্বে দিবো, সবসময় জনগণের পাশে দাঁড়াবো। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে জনগণের কাছে। যার যার দায়িত্ব তা ভালোভাবে বুঝে,জেনে জনকল্যাণে প্রয়োগ করতে হবে।

রবিবার রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়াম ‘১৩৮ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

এ.এস.এম সালেহ আহমেদ বলেন, এদেশের জনগণকে ভালবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে। জুলাই বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। জনপ্রত্যাশা পুরণে সেবার মানুষিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ, একটি জটিল বিষয়। এবিষয়ে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে যা পাবেন চাকুরির জীবনে এ সুযোগ আর আসবে না। এখান থেকে যত পারবেন জ্ঞান অর্জন করবেন। প্রশিক্ষণে যতো কষ্ট হোক তা একসময় স্মৃতি হয়ে থাকবে। এটাই একমাত্র প্রশিক্ষণ যেখানে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। পাঁচটি ক্যাডার একসাথে প্রশিক্ষণের ফলে আন্ত:ক্যাডার যোগাযোগের বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পরবে।

তিনি আরো বলেন, প্রশিক্ষণ শেষে মাঠে ফিরে গিয়ে জনগণের সাথে কাজ করবেন। আগে যেভাবে জনগণকে দেখতেন এখন সেভাবে দেখা যাবে না। জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে নমনীয় হতে হবে। মনে রাখতে হবে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন আধ্যায়ের শুরু করেছি। জনগণের সাথে ভালো আচরণ করতে হবে, সঠিক সেবা দিতে হবে।

সব ভূমি মালিকরা সফটওয়্যার আওতায় আসবেন। ভূমি ব্যবস্থাপনার নতুন ধারার সূচনা হবে। জনগণকে ডিজিটাল ভূমি সেবা প্রদানে নিজেকে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচাক ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো: মোমিনুর রশীদ; এছাড়া ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিসিএস প্রশাসন, বন, বিচার, রেলওয়ে ও পুলিশের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৯   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : চট্টগ্রামের ডিসি
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান
জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই: মান্নান
বিএনপির ক্ষমতায় এলে নাগরিক অধিকার নিশ্চিত হবে: মামুন মাহমুদ
ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে: মনির কাসেমী
ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান
স্বাধীনতার পর সন্ত্রাসবাদ-গুণ্ডামি-ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে : মামুনুল হক
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ