ত্রাণ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রাণ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



ত্রাণ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এধুষব গধৎঃরহ সাক্ষাৎ করেন।

এ সময় পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশেকে ঋণ সহায়তা বৃদ্ধির জন্য কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক এবারের অর্থবছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি দেবে। যত দ্রুত সম্ভব জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে।

উপদেষ্টা আইএসও প্রজেক্টের আওতা বৃদ্ধি করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করেন। এছাড়াও ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জীবন-জীবিকা বিষয়ক প্রকল্প অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার ও প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম লিডার শীর কুমার টাডিমাল্লা, সিনিয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট রিকস স্পেশালিস্ট শর্না কাজী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৯   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ