টেকনাফে আইস-ইয়াবা বোঝাই নৌকা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৬

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে আইস-ইয়াবা বোঝাই নৌকা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৬
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



টেকনাফে আইস-ইয়াবা বোঝাই নৌকা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার নুর হবিরের ছেলে মো. ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহভাজন হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬ মাদকপাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়।

তিনি জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা করে আসামিদের সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০১   ৫০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ