দিয়ালোর হ্যাটট্রিকে জয় পেল ম্যানইউ

প্রথম পাতা » খেলাধুলা » দিয়ালোর হ্যাটট্রিকে জয় পেল ম্যানইউ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



দিয়ালোর হ্যাটট্রিকে জয় পেল ম্যানইউ

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো সাউদাম্পটনের কাছে গোল হজম করে হারের দিকেই এগোচ্ছিল আমোরিমের দল। তবে শেষ ১২ মিনিটে আমাদ দিয়ালো ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদ দিয়ালো হ্যাটট্রিক করেন ইউনাইটেডের হয়ে।

শুরুতেই এগিয়ে যেতে পারল সাউদাম্পটন। তবে ইউনাইটেডের গোলরক্ষক ওনানা ডাবল সেভ করে দলকে বাঁচান। ম্যাচের ৪২তম মিনিটে আত্মঘাতী গোল করেন ইউনাইটেডের মিডফিল্ডার উগার্তে। যদিও উরুগুয়ের এই মিডফিল্ডারের কিছু করার ছিল না। দ্বিতীয় হাফেও গোলের সুযোগ পেয়েছিল দুই দল। তবে কাজে লাগাতে পারেনি।

তবে ম্যাচের আসল মোড় ছিল শেষ দশ মিনিটে। ৮২তম মিনিটে গোল করে ইউনাইটেডকে প্রথমে সমতায় ফেরান দিয়ালো। ৯০তম মিনিটে এরিকসেনের দুর্দান্ত পাস পেয়ে টোকা দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন আইভরি কোস্টের এই তারকা। আর নির্ধারিত সময়ের দ্বিতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দিয়ালো।

২১ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। আর মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে তলানিতে সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:১০   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ