অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

পাহাড়ের মালিক হলেও পাহাড় কাটলে তাদের আইনের আওতায় আনা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, অপরিকল্পিত পাহাড় কাটা এবং অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে।

অবৈধ পাহাড় কাটার কারণে চট্টগ্রামের আকবরশাহ্ এলাকার পরিস্থিতি পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা অত্যাবশ্যক। পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এ সময় উপদেষ্টা স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড় সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাহাড় সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। স্থানীয় জনগণ, প্রশাসন ও পরিবেশবাদীদের সম্মিলিত উদ্যোগে পাহাড়ি অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার সম্ভব।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:১৪   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ