রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, রেজাউল করিম, শাহীন মিয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াছ ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু দেশ স্বাধীনের ঘোষণা দেননি, তিনি নিজের জীবন দিয়ে যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধশালী হবে।”

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে দলের নেতাকর্মীরা কাজ করছে বলে বক্তারা জানান।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৩:২২   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর
বাংলা ভাষার জন্য আত্মত্যাগ বিশ্বের জন্য বিরল: পুলিশ সুপার
আমাদের চেতনা- জালিমের সঙ্গে আপস করবো না: এমপি আল আমিন
বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আত্মত্যাগের ফল: ডিসি
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক
একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
চাঁদাবাজি ও অপরাধ যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ