সোনারগাঁয়ে পুলিশের অভিযান, ৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পুলিশের অভিযান, ৮ কেজি গাঁজাসহ আটক ২
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে পুলিশের অভিযান, ৮ কেজি গাঁজাসহ আটক ২

সোনারাগাঁয়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। অভিযানে গাঁজা বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এ আগে একইদিন ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর ইউনিয়নের গুণপাড়া এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে অপু মিয়া (৩৪) ও একই জেলা ও থানার রিনাকড়ি ইউনিয়নের ছয়দাবাজ এলাকার আব্দুল কাদিরের ছেলে স্বপন মিয়া (২৫)।

পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় গাড়ী তল্লাসি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা। তাদেরমাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে

বাংলাদেশ সময়: ২২:১১:২৭   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ