আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৯২. কোন মুমিনের উচিত নয় যে, ভ্রম ব্যতীত কোন মুমিনকে হত্যা করে; যে কেউ ভুল বশত কোন মুমিনকে হত্যা করে, তাহলে সে একজন মুসলমান ক্রীতদাসকে মুক্ত করে দিবে এবং তার আত্মীয়-স্বজনকে হত্যার বিনিময় সমর্পণ করবে; কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় এবং যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত ও মুমিন হয় তাহলে একজন মুমিন দাসকে মুক্তি দান করবে এবং যদি সে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সন্ধিবদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত হয় তাহলে তার স্বজনদেরকে হত্যার বিনিময় অর্পণ করবে এবং একজন মুমিন দাসকে মুক্ত করবে; কিন্তু যদি সে এটায় অক্ষম হয়, তাহলে আল্লাহর নিকট হতে ক্ষমা প্রাপ্তির জন্য ধারাবাহিকভাবে দুই মাস রোযা রাখবে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

৯৩. আর যে কেউ স্বেচ্ছায় কোন মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি জাহান্নাম- তন্মধ্যে সে সদা অবস্থান করবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন ও তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।

আল হাদিস
মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ
আব্দুল্লাহ্ বিন আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “ঐ ব্যক্তি মুসলিম, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে। আর মুহাজির হচ্ছে ঐ ব্যক্তি যে আল্লাহ্ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে।”
[বুখারী: ১০]

বাংলাদেশ সময়: ১৩:৫০:৫৪   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ