খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

প্রথম পাতা » খুলনা » খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে এবং পরে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক চিকিৎসকের নাম এস এম মেহেদী হাসান পিয়াল। তিনি নগরীর ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের সময় মেহেদী হাসান হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয় এবং তাকে অহেতুক ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে তিনি তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে তার নাম পিয়াল হাসান লেখা ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদী হাসানকে থানায় সোপর্দ করে। অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৮   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ