নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্যতা স্বাভাবিক রাখার জন্য আমাদের নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে ‘নৌপরিবহন ও নাব্যতাঃ চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথ ভাবে এই সেমিনারের আয়োজন করে। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদ সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে।

এম সাখাওয়াত হোসেন বলেন, নব্যতার সংকটে নৌপথে আমাদের বড় বড় লঞ্চ, স্পিড বোর্ড আটকে যায়। উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে নদীগুলো মরে যাচ্ছে। রাজশাহীতে পদ্মা নদীর এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাচ্ছে। এখন ড্রেজিং করে নদীগুলোর নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের এ যুগে এসে নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমাদের সৌভাগ্য যে এতগুলো নদী এদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন দিয়ে শুরু, আমি পরিবেশ আন্দোলন অনেকদিন থেকে করেছি, এখনো করছি ভদ্রভাবে, এখান থেকে আবার যখন ফেরত যাব পরিবেশকর্মীই থাকতে চাই।

উপদেষ্টা রিজওয়ান্স হাসান আরও বলেন, দেশটা তো আমাদের। প্রতিষ্ঠান যদি ভাল থাকে আপনারা সবাই উপকৃত হবেন। কাজেই প্রতিষ্ঠানটাকে ভালো করার কাজে আমরা সবাই একসাথে এগিয়ে যাই।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবুর সভাপতিত্বে সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

এ ছাড়াও সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ,বিআইডব্লিটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র)যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১৬   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক
ভোট ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই: মির্জা আব্বাস
নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী
রবিবারের মধ্যেই সরকার গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
আজই প্রকাশ করা হবে ২৯৭ আসনের গেজেট
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৪টিতে, এনসিপি ১টি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ