ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেট, জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেট, জনজীবন বিপর্যস্ত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেট, জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিলেট। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সূর্যের দেখা না মেলায় জেলায় চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে সিলেটসহ দেশের বেশ কয়েকটি বিভাগ।

জানা যায়, সিলেটজুড়ে প্রচণ্ড কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এ দিকে আবহাওয়া অফিস বলছে, দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকা থাকবে। আগামী তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস মতে, বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাত থেকে এখন পর্যন্ত সিলেটে মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

এ দিকে, ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। আজ বৃহস্পতিবার শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, রাতে কনকনে শীত পড়তে পারে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে সিলেটের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সিলেটের গ্রামাঞ্চলের মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা।

অনেক জায়গায় সকাল ৮টার পর সহসা সূর্যের দেখা মিলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। এমন ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

আবহাওয়া অফিসের শাহ মো. সজিব হোসাইন সময় সংবাদকে জানান গতকাল সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দু’তিনদিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৪   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ