ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল কোনো দিন যদি তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তাহলে তাদের ৫ লাখ নেতাকর্মীকে আমরা খুন করবো। তাদের নেতৃবৃন্দের দফায় দফায় মিথ্যাচার বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ৫ লাখ মানুষ মারা যায়নি। এ দেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে দিয়েছে চুনকালি। তারপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে উসকানি দিলেও তারা সে উসকানি ওদের মুখের ওপর ছুড়ে দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সব হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। সেই সঙ্গে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। মনে রাখবেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলেই ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। তাই জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে।

জামায়াত আমির বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৯   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ