চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক

চট্টগ্রামের বাঁশখালীতে খাটখালী নদীর মোহনা থেকে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক ডাকাতরা হলেন— মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রেদওয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)।

সিয়াম-উল-হক বলেন, চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে গতরাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। এসময় বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ছুরি, ছয়টি চাপাতি, পাঁচটি শাবল, দুটি হাতুড়িসহ ১২ ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে, রফিকের দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট থেকে বোটে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৭   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ