ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৭
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৭

ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকায় সিফাতবেকারিতে চুরির অপবাদ দিয়ে আব্দুররাহীম (৩২) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মারধরের ঘটিনা ঘটে। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ধামরাইয়ের ইসলামপুরে সিফাত বেকারিতে কাজ করতেন আব্দুররাহীম। তেল চুরি নিয়ে বাগবিতণ্ডা হয় বেকারির অন্য শিফটের শ্রমিকের সঙ্গে। এ ঘটনায় কয়েকজন মিলে মারধর করেন রাহীম ও তার সহযোগী আবিরকে। মারধরের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী হালিমা আক্তার। নিহত আব্দুর রাহীম ব্রাক্ষণবাড়িয়া থানার মৃত শাহ আলমের ছেলে। তিনি ধামরাই পৌর শহরের লাকুরিয়া পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

কারখানায় গিয়ে দেখা যায়, আবীর নামের শ্রমিকের গায়ে আঘাতের চিহ্ন। আবিরকে ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে আবির জানায় তেল নিয়ে ওস্তাদের সঙ্গে কথা কাটাকাটি হলে আমাদের দুজনকে মারধর করে। ওস্তাদ বাড়ি চলে গেলে মহাজন ওস্তাদকে ফোন দিয়ে আবার বেকারিতে নিয়ে আসে মীমাংসা করে দেবেন বলে। পরে শুনি ওস্তাদের লাশ বাথরুমে পান।

নিহত রাহীমের স্ত্রী হালিমা আক্তার বলেন, ‘আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে সিফাত বেকারির মালিক রায়হান ও ৬-৭ জন মিলে মারধর করে মেরে ফেলেছে। বেকারির বাথরুমে পড়ে ছিল আমার স্বামীর নিথর দেহ। আমার দুইটা সন্তান এতিম হয়ে গেল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামী যদি চোর হয় তাহলে সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা।

নিহত রাহীমের মা কান্নারত কণ্ঠে জানান, আমার চার মেয়ের পরে একটাই ছেলে। আর কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের বিচার চাই

নিহতের শ্যালক ইউসুফ আলী ঘটনার বিবরণ দিয়ে বলেন, বিচারের কথা বলে ডেকে নিয়ে আমার দুলাভাইকে মেরে ফেলেছে। আমার বোনটা স্বামী হারা হয়ে গেল।

আমার ছোট ছোট দুইটা ভাগ্নে-ভাগ্নির এখন কী হবে?

ধামরাই থানার ওসি জানান, এ ঘটনায় ভিক্টিম রাহীমের স্ত্রী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযান করে ৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৭   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ