ইউক্রেনের ঐতিহাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার হামলা, আহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের ঐতিহাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার হামলা, আহত ৭
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



ইউক্রেনের ঐতিহাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার হামলা, আহত ৭

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার ঐতিহাসিক কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত সাতজন। শনিবার ( ১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া ‘ইচ্ছাকৃত’ হামলাটি করেছে। যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।

এদিকে ঘটনার পরপরই জরুরি কর্মীরা সেখানে পৌঁছেছেন বলে জানান ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার।

কাইপার এবং ওডেসার মেয়র হেনাডি ট্রুখানভের পোস্ট করা অনলাইন ছবিতে দেখা গেছে হামলায় হোটেল ব্রিস্টলের লবি এবং অন্যান্য অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যা ১৯ শতকের শেষের দিকে নির্মিত একটি বিলাসবহুল ভবন।

হোটেলটির বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হলটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর অনেক জানালা ভেঙে গেছে।

অনলাইন ভিডিওতে আরও দেখা যায়, ওই এলাকার একটি বিলাসবহুল অপেরা হাউস থেকে কয়েকশ মিটার দূরের রাস্তায় টুকরো টুকরো কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জেলার জাদুঘরগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাইপার জাতীয় টেলিভিশনকে বলেছেন যে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি আরও বলেন এই হামলার অর্থ হল ইচ্ছাকৃতভাবে একটি বেসামরিক হোটেলকে লক্ষ্য করে হামলা চালানো যাতে ভবনটির কাঠামো ধ্বংস করা যায়, এবং ভেতরে থাকা বেসামরিক লোকদের হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০২   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ