চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৭

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৭
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৭

জেলার মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ চাঁদপুর বিসিজি স্টেশন থেকে জেলা সদর সংলগ্ন রনগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ ভাবে বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৯   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ