কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর, আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর, আগুন
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর, আগুন

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করতে ভিড় করেন কিছু ছাত্র-জনতা। পরে তারা আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত একটার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিনের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৭   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ