শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমানে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বায়তুল আমানে এ হামলা চালানো হয়।

শামীম ওসমানের দাদা প্রয়াত এম ওসমান আলী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাষাসৈনিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শহরের ডন চেম্বার এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বায়তুল আমানের সামনে জড়ো হয়। এরপরই স্লোগানের সঙ্গে সঙ্গে বুলডেজার দিয়ে বাড়ি ভাঙচুর শুরু হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা। কিছুক্ষণ পরেই ডিসি অফিসের অদূরে অবস্থিত বায়তুল আমানের দিকে রওয়ানা হন তারা।

এ সময় বায়তুল আমানের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে ভেকু এনে ভবন ভেঙে দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গণমাধ্যমকে জানান, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৬   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ