প্রথমবারের মতো শিরোপা জিতল ক্যাপিটালস

প্রথম পাতা » খেলাধুলা » প্রথমবারের মতো শিরোপা জিতল ক্যাপিটালস
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



প্রথমবারের মতো শিরোপা জিতল ক্যাপিটালস

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-২০’র ফাইনালে ডেজার্ট ভাইপারসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল দুবাই ক্যাপিটালস। ফাইনালে ভাইপারসকে ৪ উইকেটে হারায় ক্যাপিটালস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাটিংয়ে নামে ডেজার্ট ভাইপারস। শুরুতেই দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং গুরবাজকে হারিয়ে চাপে পড়ে তারা। তবে ম্যাক্স হোল্ডেন এবং স্যাম কারানের ফিফটিতে ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি পায় ভাইপারস।

ভাইপারসের হয়ে ৫১ বলে ৭৬ রান করেন হোল্ডেন। আর স্যাম কারানের ব্যাট থেকে আসে ৩৩ বলে অপরাজিত ৬২ রান। এছাড়াও ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আজম খান। ক্যাপিটালসের হয়ে ২ উইকেট পান ওবেদ ম্যাককয়।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যাপিটালস। তবে দুই ক্যারিবীয়র ব্যাটে জয় পায় তারা। ওপেনিংয়ে নামা শাই হোপ ৩৯ বলে ৪৩ রান করেন। আর রোভম্যান পাওয়াল ৩৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে জয়ের অনেক কাছে নিয়ে যান। তবে শেষ কাজটা করেন সানাকা ও সিকান্দার রাজা। সানাকা ১০ বলে ২১ এবং রাজা ১২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস ক্যাপিটালসকে জয় এনে দেয় ৪ বল বাকি থাকতেই।

ভাইপারসের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির এবং ডেভিড পেইন। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারান এবং নাথান সোটার।

বাংলাদেশ সময়: ১১:৫৩:১৫   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ