আইন কলেজের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি জাহিদুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন কলেজের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি জাহিদুল ইসলাম
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



আইন কলেজের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি জাহিদুল ইসলাম

আইন কলেজ পরিদর্শন করে এটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত কলেজটি পরিদর্শন করেন তিনি।

তার আগে দুপুরে অধ্যক্ষের সঙ্গে ছাত্রছাত্রীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করে কলেজ উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান।

বিকেলে জেলা প্রশাসক কলেজ পরিদর্শনে আসেন। কলেজ প্রাঙ্গণে যাবার পর কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করেন। পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কলেজের ভবন, শ্রেণিকক্ষ ও কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন। দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর অবস্থা দেখে জেলা প্রশাসক হতাশা প্রকাশ করেন।

কলেজের শ্রেণিকক্ষ পরিদর্শনের সময় কলেজের শিক্ষার্থীদের পক্ষে ছাত্র নেতা ফারহানা মানিক মুনা ও মো. শাহেদ হোসাইন জেলা প্রশাসকের কাছে কলেজের জমি হস্তান্তর, কলেজের নতুন ভবন নির্মান, লাইব্রেরি স্থাপনসহ নানান দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কলেজ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে লাইব্রেরি নির্মাণ, ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন।

আইন কলেজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ এড. মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইন কলেজের প্রভাষক (ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ) এড. মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, এড. আবু রায়হান, এড. মিনহাজুল ইসলাম ভূঁইয়া ও এড. মো. রাসেল প্রধানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিদর্শন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ