বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ওরফে শ্যামল মৃধা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ওই মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।িএর আগে মঙ্গলবার রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ওরফে শ্যামল মৃধা বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত শাহাদাত হোসেন মৃধার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দরের বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বন্দর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ওরফে শ্যামল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করেছি।

১১(৮)২৪ নং মামলার আসামীরা হলো, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম , জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা ওহিদুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন , নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ মহসিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মৃধা , আওয়ামীলীগ নেতা শহীদুল হাসান মৃধা, মাহবুবুর রহমান কমল, আরাফাত কবির ফাহিম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান খোকন, সাচ্চু মিয়া , আমির হোসেন, কাজী শহীদ, মুরগী শাহ আলম, ডা. শফিউল্লাহ, মাহমুদুর রহমান শুভ , ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফসহ ১৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামী করা হয়

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৫   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ