সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৪ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৪ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৪ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জের ৪টি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে এ অভিযান চালানো হয়। এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ ও টেম্পারিং করার অভিযোগে আরাফাত লাইমস, সুরমা লাইমস, মদিনা লাইমস ও মেঘনা লাইমস নামক ৪টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার কেটে নেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নারায়ণগঞ্জ এর ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, হঠাৎ করে আমরা কয়েকটি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান পরিচালনা করি। এসময় মিটারে অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং এর প্রমাণ পাওয়ায় ৪টি চুন প্রস্তুতকারক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের ওই কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ