বইমেলা পরিদর্শন করলেন জামায়াতের আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বইমেলা পরিদর্শন করলেন জামায়াতের আমির
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



বইমেলা পরিদর্শন করলেন জামায়াতের আমির

অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবারই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান তিনি। এসময় জামায়াত আমির বলেন, বইমেলার প্রতিটি স্টলেই দেখেছি বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। এই বইমেলার মাধ্যমে দেশ তার অতীত স্মরণ করে। যে জাতি তার অতীত স্মরণে রাখে, ধারণ করে, সম্মান করে, সে জাতি এগিয়ে যায়। আমরা আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে।

এসময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের নেতারা।

বাংলাদেশ সময়: ২১:২৫:২৫   ৬০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ