দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দক্ষিণ কোরিয়ার সিউলে শুক্রবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের প্রথম প্রহরে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. তারাজুল ইসলাম কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সিউলে আনসান শহরের মাল্টিকালচারাল পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৪   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ