নারায়ণগঞ্জে এসির কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে এসির কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ২
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে এসির কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

তিনি জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ