জাতিসংঘ মহাসচিব ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাতিসংঘ মহাসচিব ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



জাতিসংঘ মহাসচিব ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন । তার কার্যালয় এ কথা নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিউইয়র্কে গত ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান তার কাছে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৬   ৩০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ