তদন্ত কমিটির সাজেকের ঘটনাস্থল পরিদর্শন

প্রথম পাতা » চট্টগ্রাম » তদন্ত কমিটির সাজেকের ঘটনাস্থল পরিদর্শন
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



তদন্ত কমিটির সাজেকের ঘটনাস্থল পরিদর্শন

জেলার সাজেক পর্যটনে অগ্নিকাণ্ডের দুদিন পর আজ বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের প্রধান উপ পরিচালক মোবারক হোসেন বলেছেন ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরের দিকে তদন্ত কমিটির প্রধান রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন ও অপর চার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সদস্যদের মধ্য বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগুনের ঘটনার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি সাত কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে, আজ বেলা-১১টায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০কেজি চাল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

এসব বিতরণ করেন ইউএনও শিরিন আক্তার।উল্লেখ্য গত সোমবার আগুনে কটেজ- রির্সোট, রেস্তোঁরা ও বসতঘরসহ মোট ৯৭ টি পুড়ে গেছে। থেকে এ ভয়াবহ এ আগুন লাগে । আগুনে ৩৪টি কটেজ ও রিসোর্ট পুড়েছে।

আজ বিকেল ৫টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা ।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ