বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযান

প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযান
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযান

বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জন চোর আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২ টায় এই অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ চোর চক্রের ১৭ সদস্যকে আটক করে। এ সময় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর ও তদসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থাসমূহ নিয়মিত টহল এবং অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৯   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ