শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে
বুধবার, ৫ মার্চ ২০২৫



শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার গুলশান থানা এলাকায় শিক্ষার্থী মোঃ আবু যর শেখকে গুলি করে হত্যার অভিযোগে আনা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মা মোসাঃ ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৩:০৬   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর
সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিলেন বাবর-আরিফুল-গউছ
কোনো অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না: অ্যাটর্নি জেনারেল
ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ