টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার
বুধবার, ৫ মার্চ ২০২৫



টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আলীখালীর রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই রিদুয়ান দীর্ঘদিন কারাবরণ করে বের হয়ে এলাকায় আবারো নানান অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, “অভিযানকালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়।”

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র - ভূমি প্রতিমন্ত্রী
বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধন
বান্দরবানে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
শিক্ষায় অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ