সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান, ১১জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান, ১১জন গ্রেপ্তার
বুধবার, ৫ মার্চ ২০২৫



সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান, ১১জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযান চালিয়ে, সোনারগায়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম এ বারী। তিনি জানান, ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলায় আরও ৯ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ অভিযানটির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ২ আসামি, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলায় ৪ জন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৮   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ