অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি
সোমবার, ১০ মার্চ ২০২৫



অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি

আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে, জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

তিনি বলেন, আমাদের টাইমলাইন ডিসেম্বর; এটা মাথায় রেখেই কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে, তারা জানতে চেয়েছেন।

সিইসি আরও বলেন, তারা জানতে এসেছিলেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন; আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি, জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করবো।

বাংলাদেশ সময়: ১৪:২১:৩০   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ