কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে একলাখ টাকা জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে একলাখ টাকা জরিমানা
সোমবার, ১০ মার্চ ২০২৫



কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে একলাখ টাকা জরিমানা

জেলায় আজ খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে চারটায় জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই- এর অভিযানে নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্ত।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক আরিফ উদ্দিন (মেট্রোলজি) প্রমুখ।

কুমিল্লায় বিএসটিআই- এর উপ-পরিচালক কে এম হানিফ জানান, জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় অবস্থিত নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ পণ্য মোড়কজাত এবং বিক্রয়-বিতরণ করছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

তিনি জানান, খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে নূর ট্রেডার্সকে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪০   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ