সমাজ কল্যাণ সমিতির রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজ কল্যাণ সমিতির রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়: গিয়াসউদ্দিন
বুধবার, ১২ মার্চ ২০২৫



সমাজ কল্যাণ সমিতির রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আপনারা যারা এখানে বাড়িঘর করেছেন তারা ভালো মানুষ। তবে এই সমিতির মাধ্যমে সত্যিকারের কল্যাণ সাধিত হয়নি। কেউ কেউ ব্যবসা করেছে, কেউ প্রভাব খাটিয়েছে, সুবিধা নিয়েছে। কিন্তু সার্বজনীন কল্যাণের কথা ভাবা হয়নি।”

তিনি বলেন, “৫ তারিখের পরিবর্তনের পর কেন এই কমিটি পরিবর্তন হবে? এই সমিতি রাজনীতির জন্য নয়, ব্যবসার জন্যও নয়। তাহলে কেন নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছে? কেউ কি এসে বলেছেন যে, আপনারা সমিতি পরিচালনা করতে পারবেন না?”

বুধবার (১২ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সদস্যদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এমন অভিযোগ আমি পাইনি, আপনারা পেলে জানান। আমি প্রতিদিন এই এলাকায় আসি, কোনো অভিযোগ পাইনি। তাহলে কি ধরে নেওয়া যায় যে, সমিতি গঠনের ক্ষেত্রে কিছু ভুল ছিল? ৫ তারিখে যারা এসে অন্যায়-অত্যাচার করেছে, তারা পালিয়ে গেছে, তাহলে সমিতির কার্যক্রম বন্ধ কেন? সমিতি তো সমাজ কল্যাণ প্রতিষ্ঠান।”

তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠান গণতান্ত্রিক। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সকল সদস্যের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। এটি সরকার কর্তৃক নিবন্ধিত একটি সমিতি। আমি নিজেও একসময় এর সদস্য ছিলাম, কিন্তু হঠাৎ করেই সদস্যপদ হারিয়ে ফেললাম—এটা গণতান্ত্রিক হতে পারে না। সমিতির উদ্দেশ্য সুন্দর সমাজব্যবস্থা গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসিক এলাকা গড়ে তোলা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুলেয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তোফা, সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির ইউসুফ রশিদ, নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, আব্দুল মতিন, আওলাদ, মোহাম্মদ রহিম, কবির হোসেন, আবু তাহের, জুয়েল ও হীরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ইউসুফ রশিদকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৬   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ