জামালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, পিডিবির মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, পিডিবির মামলা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



জামালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, পিডিবির মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বদিউজ্জামাল উজ্জল নামে এক আঃ লীগ নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ৮ বছর ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ায় মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে পিডিবি। এঘটনা সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ি এলাকায় ঘটেছে।
অভিযুক্ত ব্যক্তি মো. বদিউজ্জামাল উজ্জল। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর ধরে তার বাড়িতে বাবার নামে নেওয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে পার পেয়ে যান। সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে।

রবিবার (৯ মার্চ) দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জলের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি পলাতক থাকায় তা জানা যায়নি। তার মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিভিন্নস্থানে অভিযান এবং অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৯   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ