জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব
সোমবার, ২৪ মার্চ ২০২৫



জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব

দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে SOP (Standard Operating Procedure) স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

নাসিমুল গনি বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৩   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ