জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছে বিশ্ব: ড. ইউনূস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছে বিশ্ব: ড. ইউনূস
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫



জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছে বিশ্ব:  ড. ইউনূস

বিশ্ববাসী জুলুম-দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে একত্রে কাজ করতে হবে।

জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ুর এই প্রভাব মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

ড. ইউনূস বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। এ সফরে বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া বেইজিংয়ে মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:১৬   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ