শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা

প্রথম পাতা » খুলনা » শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫



শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা

খুলনায় ঈদ বাজারে শেষ মুহূর্তে উপচেপড়া ভিড় তরুণীসহ সব বয়সীদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ও শপিংমলগুলোতে চলছে ঈদের কেনাকাটা। বাজারে পর্যাপ্ত পছন্দের পোশাক থাকলেও ক্রেতাদের অভিযোগ, দাম তুলনামূলক বেশি। আর বিক্রেতারা বলছেন, ভারতীয় পণ্যের আমদানি কম হওয়ায় কদর বেড়েছে পাকিস্তানি পোশাকের।

মাত্র কয়েকদিন পর ঈদ। শেষ সময়ে এসে জমজমাট কেনাকাটা চলছে খুলনার বিভিন্ন মার্কেটে। ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে ফ্যাশন হাউস, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোও।

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ও শপিংমলগুলোতে চলছে ঈদের কেনাকাটা। বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। কেউ পরিবারের জন্য, কেউ আত্মীয়স্বজনের জন্য, আবার কেউ নিজের জন্য কিনছেন পছন্দের পোশাক।

সিল্কের কাপড়ের ওপর এমব্রয়ডারি ও জরি, সুতা, চুমকির ভারি কাজ করা। সঙ্গে ওয়েস্টার্ন ও ট্রেডিশনাল ডিজাইনের সমন্বয়। জিমি-চু নামে এই নতুন ডিজাইনের থ্রিপিস খুলনার ঈদবাজারে এবার তরুণীদের পছন্দের তালিকার শীর্ষে।

এছাড়া তাদের পছন্দের তালিকায় রয়েছে নূরস, বিনতে নূর, গারারা, সারারা, তাওয়াক্কাল, দিল্লি বুটিকস, অর্গাঞ্জাসহ বিভিন্ন থ্রি-পিস। এগুলোর বেশিরভাগই পাকিস্তানি ও ভারতীয় থ্রি-পিস।

আঁখি আক্তার নামে এক ক্রেতা বলেন, ঈদের জন্য ভালো কিছু কিনতে আসলাম, কিন্তু দাম একটু বেশি লাগছে। তবুও ঈদ তো বছরে একবারই আসে, তাই কিনতেই হবে।

এদিকে পর্যাপ্ত পছন্দের পোশাক থাকলেও ক্রেতাদের অভিযোগ, এ বছর পোশাকে নতুনত্ব এসেছে, তবে দাম আগের বারের চেয়ে তুলনামূলক বেশি।

নগরীর বিভিন্ন মার্কেটে এবার ভারতীয় পোশাক তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন, এ কারণেই পাকিস্তানি পোশাকের চাহিদা বেড়েছে। তবে দাম কিছুটা বেশি হলেও বিক্রি ভালো হচ্ছে।

খুলনার নিউমার্কেটের খুলনা এন্টারপ্রাইজের আলম আহমেদ বলেন, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। কারণ পাকিস্তানি পোশাক বেশি এসেছে, যা সাধারণত একটু দামি। তবে ক্রেতারা পছন্দ করছেন তাই বিক্রিও ভালো হচ্ছে।

খুলনায় ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক শপিংমল ও বাজারে চলছে ঈদের কেনাকাটা। তবে শুধু বাজার নয়, অনেকেই অনলাইনে পছন্দের পোশাক অর্ডার করছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ায় ক্রেতারা ঘরে বসেও কেনাকাটা করছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২৩   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ