স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।

চীনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল।

বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

এদিকে আজ দুপুরে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব-এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি।

গত বুধবার (২৬ মার্চ) চারদিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২:১১:২১   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ