জামালপুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে স্বামী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে স্বামী আটক
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



জামালপুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে স্বামী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আক্তারা বেগম (৪২) নামে এক শ্রমিক লীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত ওই নারী পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে ও বয়ড়া বিজ্র সংলগ্ন অটো বাইক শ্রমিকলীগ সমিতির সভাপতি শান্ত মিয়ার স্ত্রী এবং চকপাড়া গ্রামের মৃত ছফর আলী মন্ডলের মেয়ে। সে চার কন্যা সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আক্তারা বেগম। পরে তাকে স্বামী ও স্বজনরা মধ্যরাত পর্যন্ত খোঁজাখুঁজি করে। পরিশেষে কোথাও তাকে না পেয়ে সকলে বাড়ি চলে যায়। আজ শুক্রবার সকালে নিহতের বাপের বাড়ীর পাশে খলিলের পরিত্যক্ত ভিটায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে এ সংবাদ স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান এবং নিহতের সুরতহাল শনাক্ত করে থানায় নিয়ে যান।

এঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন, আক্তারা বেগম যদি ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকে তাহলে তার পা দুটো কেন মাটিতে। সাধারণত ফাঁস দিয়ে আত্মহত্যাকারী একজন ব্যক্তির পা মাটি থেকে উপরে ঝুলন্ত থাকে। তাই ঘটনাটি রহস্যজনক এবং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহতের ভাইবউ ইসরাত জাহান বলেন ,আমার ননদের স্বামী ও শাশুড়ি তাকে অনেক অত্যাচার করত। সে অসুস্থ হলে ঠিকমতো চিকিৎসাও করত না। তার একে একে চারটি মেয়ে সন্তান হওয়ায় পরিবারের সকলেই তাকে দেখতে পারত না। ছেলে সন্তান না হয় শাশুড়ি তার ছেলেকে আবার বিয়ে করাবে বলে হুমকি দিত। তারা আমার ননদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল সনাক্ত করে। এরপর লাশ থানায় এনে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৮   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ