রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয় : সালমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয় : সালমান খান
শনিবার, ২৯ মার্চ ২০২৫



রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয় : সালমান খান

বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভাইজান সালমান খান। আসছে ঈদে তার নতুন ছবি ‘সিকান্দার’। যেখানে নায়কের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।

৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার রোম্যান্স নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে যদিও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।

এমন আবহে এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হন সালমান।

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান। আমিরকে তিনি বলেন, রাশমিকা নাকি তার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তার কথায়, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ…।’

এদিকে ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান ও রাশমিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে নায়ককে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’

বাংলাদেশ সময়: ১২:৩২:২২   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নির্মাণাধীন সিটিটিসি ভবন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী
সোমবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ