নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
বুধবার, ২ এপ্রিল ২০২৫



নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯) মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহানা (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি যোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের সিএনজিটি মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সিএনজি ভেতরে থাকা পাঁচ শিশুসহ ৬জন দগ্ধ হয়।।

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ভাগ পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কা মুক্ত।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৮   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ