সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গতরাতে বিপুল পরিমান ভেজাল দুধ ও ঘিসহ ভেজাল চক্রের ২ সদস্যকে আটক করেছে।

এসময় জব্দ করা হয় ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ ক্রিম, সোডা, কাস্টিক, সয়াবিন তেল, পামওয়েল, জেলী ও দুধ তৈরির মেশিন। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় একটি চক্র ভেজাল দুধ ও ঘি তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তি শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় এ চক্রের অন্যতম সদস্য কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩১   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ