পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। এ সময় ইলিশের নামে জাটকা খাওয়া হয়, যা সুষ্পষ্টভাবে আইনের লঙ্ঘন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়। সারা দেশে এমনটা করে না।

একে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে তিনি আরও বলেন, পান্তা ভাতের সঙ্গে ভর্তা, মরিচ বা অন্য মাছ খেলে তো অসুবিধা নেই।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জাটকা সংরক্ষণ করতে হবে। আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ে কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও এ সময় জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১০   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ