বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যদি বিচার বিভাগের সংস্কার না করা হয় তাহলে কোনো ক্ষেত্র বা সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সে প্রস্তাবনার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। তবে এখনও অনেক পথ বাকি, যার মধ্যে কিছু পথ দুর্গমও।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম্মেদ ভূঁইয়া, আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁইয়া, দিনাজপুর সিনিয়র জেলা দায়রা জজ আলমগীর কবির, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হাসানসহ আরও অনেকে।

পরে প্রধান বিচারপতি তার দাদা ও দাদির নামে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫১   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ