সংস্কার ছাড়া নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, চাঁদাবাজরা ক্ষমতায় আসবে : ফয়জুল করীম

প্রথম পাতা » চট্টগ্রাম » সংস্কার ছাড়া নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, চাঁদাবাজরা ক্ষমতায় আসবে : ফয়জুল করীম
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



সংস্কার ছাড়া নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, চাঁদাবাজরা ক্ষমতায় আসবে : ফয়জুল করীম

প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, ‘প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাঁদের আর ক্ষমতা দেওয়া যাবে না। বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না।’

সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৩   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ