কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের নয়ন ইসলাম (২৫) এবং সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ কর্মরত ছিলেন।

নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, ‘নয়ন, রনি ও মিজানুর রহমান নামের আরও একজন একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতৈল এলাকায় রং সাইড দিয়ে ওভারটেক করার সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি নিহত হন। তবে মোটরসাইকেলের পেছনে থাকা মিজানুর রহমান অক্ষত অবস্থায় বেঁচে যান।’

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ